Posts

Showing posts from June, 2021
Image
  ‘হীরা’র সন্ধানে মাটি খুঁড়ছেন অসংখ্য মানুষ!   মাটি খুঁড়তে গিয়ে একটি অচেনা পাথর হাতে উঠে আসে এক রাখালের। উজ্জ্বল ও সাদা বর্ণের এই পাথরটিতে সূর্যের আলো পড়লে জ্যোতি ঠিকরে পড়ছে। অবিকল হীরার মতো। কিন্তু এটি কীসের পাথর তা জানতেন না এই লোকটি। ঘটনাটি দক্ষিণ আফ্রিকার একটি গ্রামে। খালাথি নামের ওই গ্রামে পশুপালকের আবিষ্কারের কথা চারদিকে ছড়িয়ে পড়ে। এরপরই ঘটে যায় অবাক কাণ্ড। ধনী হওয়ার লক্ষ্যে বিভিন্ন স্থান থেকে অসংখ্য মানুষ এখানে মাটি খুঁড়তে চলে আসেন। সঙ্গে করে খোঁড়ার যন্ত্রও নিয়ে আসেন। তাদের বিশ্বাস এই এলাকার মাটির নীচে অসংখ্য হীরা রয়েছে। যদিও সেখানে মাটি খুঁড়ে কোয়ার্জ ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। খবর প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা অনলাইন।